দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন সমলোচনা করতে গিয়ে অরাজনৈতিক অশোভন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার যেমনি কাঙ্ক্ষিত ন,য় তেমনি কারও কথার প্রতিশোধ হিসেবে হামলা, চক্ষু উৎপাটন এবং গাড়ী ভাংচুর মোটেও কাম্য নয়, এগুলো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি। এ রাজনীতি থেকে সবাই মিলে সরে না আসলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে।
শনিবার ( ১ আগস্ট) বিকেলে ফেনী জেলা এবি পার্টি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় মিজান রোডস্থ দলের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতী আব্দুল হান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ মজুমদার, জাগপা ফেনী জেলা সভাপতি মোঃ সাইফ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, জাতীয় ছাত্রশক্তি ফেনী জেলা আহবায়ক সোহরাব হোসেন শাকিল, নিরাপদ সডক আন্দোলন সভাপতি জিয়া উদ্দিন, শহীদ কাউসারের পিতা মাওলানা আনোয়ার হোসেন, এবি পার্টি পৌর সদস্য সচিব রিজওয়ানুল খায়ের, এবি যুব পার্টি ফেনী জেলা সদস্য সচিব ইব্রাহিম সোহাগ,শহীদ শ্রাবনের পিতা নেছার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক মির ইকবাল, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, সহ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ মহিলা বিষয়ক সম্পাদক ডলি,সদর আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব রোটারিয়ান সবুজ, এবি যুব পার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ, ছাত্রপক্ষের আহবায়ক নুসরাত জাহান প্রমা,সাংগঠনিক সম্পাদক মুয়াজ মুবাসসির ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
কে